মৌলভীবাজার শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভার কিশোরী ক্লাবের উদ্যোগে কিশোরী মেয়েদের অংশ গ্রহণে বাই সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সোমবার দিনের প্রথম প্রহরে কিশোরী ক্লাবের উদ্যোগে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী মধ্যে সুই সূতা দৌড়, স্মৃতি পরীক্ষা, বালিশ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র মহসিন মিয়া ।
