কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়া নারী ক্রিকেটার একি বললেন চাহালকে!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৬ পিএম

ড্যানিয়েল ওয়াট, ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অলরাউন্ডার। তবে দর্শক মহলে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন বিরাট কোহলিকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়ে।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দেন ড্যানিয়েল। ২৮ বছর বয়সী এই ইংলিশ নারী ক্রিকেটার ফের আলোচনায় এসেছেন যুজবেন্দ্র চাহালকে নিয়ে মন্তব্যে করে।

না, এবার প্রেম বা বিয়ের প্রস্তাব জাতীয় কিছু বলেননি। ভারতীয় রিস্ট স্পিনার চাহালের পোস্ট করা ছবিতে মজার কমেন্ট করেছেন ড্যানিয়েল। তা নিয়েই যত হইচই!

চাহাল ইনস্টাগ্রামে নিজের সঙ্গে সতীর্থ কুলদীপ যাদবের ফটো সেশনের একটি ছবি পোস্ট করেছিলেন। চাহালের ছবি দেখে ড্যানিয়েল একটা অট্টহাসির ইমোজি দিয়ে লিখলেন, ‘আমার মনে হয়, তুমি আমার থেকে বেঁটে।’

ঘটনাচক্রে চাহালের উচ্চতা সাড়ে পাঁচ ফুটের কাছাকাছি। অন্যদিকে ড্যানিয়েল পাঁচ ফুটের খানিক বেশি।

ড্যানিয়েল শুধু বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছিলেন, তা নয়। গত বছরের শেষের দিকে শচীন টেন্ডুলকরের পুত্র অর্জুন টেন্ডুলকরের সঙ্গে তার সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত