সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ৩১ জন বিদেশি যোদ্ধা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩১ এএম

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩১ জন বিদেশি যোদ্ধা সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে গতকাল মঙ্গলবার  সেনা সদরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিদেশিদের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৬ জন এবং স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী কর্ণফুলী চ্যানেলে মাইন অপসারণে সহায়তাকারী রাশিয়ার পাঁচজন নৌসদস্য রয়েছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। সেনাবাহিনীপ্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী তাদের অবদান অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে সেনাপ্রধান তাদের শুভেচ্ছা উপহার দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আরও জানিয়েছে, সেনাবাহিনীপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে তারা ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিনিধি দল দুটি নৌ ও বিমানবাহিনীপ্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত