বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্রার সঙ্গে আমদানি-রপ্তানিকারদের মতবিনিময় সভা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
আমদানি-রপ্তানিকারদের দাবির পরিপ্রেক্ষিতে সভায় দেশের চলমান ‘মেগা প্রজেক্ট’ বাস্তবায়নে অবিলম্বে বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালি পাথর আমদানির সুযোগ সৃষ্টিতে দ্রুত পাথর রপ্তানি শুরুর ব্যাপারে রাষ্ট্রদূত বংশীধর আশ্বাস দেন। এছাড়া সভায় সরাসরি বাস ও রেল যোগাযোগ, ভিসা সুবিধা সম্প্রসারণ, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং মেলা আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব দ্য মিশন ধন বাহাদুর অলি, পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আনিসুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল হাছানসহ আমদানি-রপ্তানিকাররা উপস্থিত ছিলেন।
