শ্রীলঙ্কার বিপক্ষে করাচি টেস্টে টসে জেতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচঁট খেয়ে বসেছে পাকিস্তান। দলীয় ১০ রানেই দুই উইকেট নেই তাদের।
সপ্তম ওভারে বিশ্ব ফের্নান্দোর পর পর দুই বলে ওপেনার শান মাসুদ ও অধিনায়ক আজহার আলিকে হারায় পাকিস্তান। এর মধ্যে মাসুদ রানের খাতা খুলতে পারলেও আজহার সেটিও পারেননি।
দল দুটির মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টটি ড্র হওয়ায় করাচি টেস্টটি দুই ম্যাচের সিরিজের নির্ধারক হয়ে দাঁড়িয়েছে।
একাদশে একটি করে পরিবর্তন এনেছে উভয় দল। জ্বরে আক্রান্ত হওয়া পেসার উসমান শিনওয়ারির জায়গায় ডাক পেয়েছেন লেগ-স্পিনার ইয়াসির শাহ। আর শ্রীলঙ্কা একাদশে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া কাসুন রাজিথার জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়াকে।
পাকিস্তান একাদশ: শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাডা ফের্নান্দো, সুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা ও লাসিথ এম্বুলদেনিয়া
