আজমিরিগঞ্জের সেই প্রকৌশলীর বদলির আদেশ প্রত্যাহার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ পিএম

আজমিরিগঞ্জের প্রকৌশলী তানজির উল্লাহ সিদ্দিকীর বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১১ ডিসেম্বর এলজিইডির প্রধান প্রকৌশলী খলিলুর রহমান এক অফিস আদেশে তার জামালপুরে বদলির আদেশ প্রত্যাহার করেন। গতকাল বৃহস্পতিবার তানজির উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজমিরিগঞ্জে এলজিইডির আওতাধীন প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে একাধিক রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণ কাজে অনিয়ম দেখে প্রকৌশলী তানজির ঠিকাদার মর্তুজা হাসানকে সংশোধনের জন্য নোটিস দেন। এতে তিনি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঠিকাদার মর্তুজার চক্ষুশূলে পরিণত হন তিনি। এর জের ধরে গত ১৯ নভেম্বর জামালপুরে এলজিইডির আওতাধীন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) নামক প্রকল্পে বদলি করা তাকে। ১ ডিসেম্বর দেশ রূপান্তরে ‘ঠিকাদারের অনিয়মে বাধা দেওয়ায় প্রকৌশলী বদলি’ শিরোনামের সংবাদটি প্রধান প্রকৌশলী খলিলুর রহমানের দৃষ্টিগোচর হলে তিনি বদলির আদেশটি প্রত্যাহার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত