আইপিএল নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে দামি কামিন্স

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসরের খেলোয়াড়দের নিলামে বিদেশিদের মধ্যে আকাশচুম্বী দাম পেয়েছেন প্যাট কামিন্স। অজি পেসারকে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছে রাইজিং পুনে সুপারজায়ান্ট!

কামিন্সের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ফ্র্যাঞ্জাইজিগুলোর দর কষাকষিতে শেষ পর্যন্ত সাড়ে পনেরো কোটি রুপি দাম ওঠে তার। কামিন্সই হলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থে বিক্রি হওয়া বিদেশি খেলোয়াড়।

আইপিএলে সবচেয়ে বেশি দামের দিক থেকে কামিন্স ছাড়িয়ে গেলেন বেন স্টোকসকে। ২০১৭ সালের আসরে সাড়ে চৌদ্দ কোটি রুপিতে ইংলিশ এই অলরাউন্ডারকে দলে টেনেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও বিক্রি হলেন বড় অঙ্কের অর্থে। ২ কোটির বেস প্রাইসে নেমে ১০.৭৫ কোটি রুপিতে তিনি গেলেন কিংস ইলেভেন পাঞ্জাবে। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার  ক্রিস মরিস ১.৫ কোটি টাকা বেস প্রাইসে নেমে ১০ কোটিতে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত