খাগড়াছড়িতে দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের গেইট থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি খাগড়াছড়ি মহিলা কলেজ হয়ে আপার পেরাছড়া যুব ক্লাবে এসে শেষ হয়। পরে আপার পেরাছড়া যুব ক্লাবে কেক কেটে ও সংক্ষিপ্ত আলোচনা সভা করে দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ এবং এটিএন বাংলার প্রতিনিধি আবু দাউদ।
এ সময় যুব ক্লাবে সাধারণ সম্পাদক রুপেন চাকমা (বাচ্চু), সদস্য অমর শান্তি চাকমা, রুপেন চাকমা বাবু ও দেশ রূপান্তরের খাগড়াছড়ি প্রতিনিধি রূপায়ন তালুকদারসহ স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সুব্রত চাকমা।
সভায় বক্তারা দেশ রূপান্তরের সমৃদ্ধি কামনা করেন।
