ঝালকাঠিতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০৫:১০ পিএম

ঝালকাঠিতে দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার ঝালকাঠি প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এম মাহমুদ হাসান, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি রেডিও তেহরানের বাংলাদেশ প্রতিনিধি আ. রহমান খান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. খলিলুর রহমান, সহ সভাপতি আক্কাস সিকদার, শ্যামল সরকার, চিত্ত রঞ্জন দত্ত, মাওলানা আ. রশিদ সহ আরও অনেকে। 

পরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাবের সামনে র‌্যালিটি শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত