ইনস্টাগ্রামে সঞ্জয় দত্তের সঙ্গে ছবি শেয়ার করলেন স্ত্রী মান্যতা দত্ত। সেই ছবিতে মন্তব্য করলেন নায়কের প্রথম সংসারের সন্তান ত্রিশালা দত্ত।
সবুজ রঙের সালওয়ার কামিজ পরে সঞ্জয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন মান্যতা। লেখেন, সঞ্জয় এমন একজন মানুষ যার আত্মার সঙ্গে নিজের আত্মার মিল খুঁজে পান। সঞ্জয়কে জীবনে এনে দেওয়ার জন্য খোদাকে ধন্যবাদও জানান।
এ দিকে সৎ মায়ের সঙ্গে বাবার ছবির মন্তব্যের ঘরে ভালোবাসার চিহ্ন এঁকে দেন ত্রিশালা। পালটা মন্তব্যে মান্যতা জানান, তারা ত্রিশালাকে ‘মিস’ করছেন।
শোনা যায়, বর্তমানে ত্রিশালার সঙ্গে নাকি সঞ্জয়ের কোনো যোগাযোগ নেই। কী কারণে বাবার সঙ্গে মেয়ের দূরত্ব তৈরি হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
কয়েক মাস আগে প্রেমিকের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন ত্রিশালা। ওই সময়ও নাকি মেয়ের পাশে এসে দাঁড়াননি সঞ্জয় দত্ত। এমনকি রণবীর কাপুর অভিনীত সঞ্জয়ের বায়োপিক ‘সাঞ্জু’তে ত্রিশালা বা তার মা- কারো কথাই উল্লেখ ছিলো না। এই নিয়ে অনেক আলোচনা হলেও কোনো মতামত দেননি ত্রিশালা।
সঞ্জয়কে সর্বশেষ দেখা গেছে আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘পানিপথ’ চলচ্চিত্রে। ঐতিহাসিক গল্পে নির্মিত ছবিটি বক্স অফিসে ততটা চলেনি।
