আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্যার ফজলে হাসান আবেদ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০১:০৯ পিএম

বাংলাদেশের কৃতী সন্তান ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রয়াণের পর বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর জন্য তার অবদানের কথা তুলে ধরছে অধিকাংশ শীর্ষস্থানীয় বিদেশি গণমাধ্যমে। শুক্রবার ৮৩ বছর বয়সে পৃথিবীকে বিদায় বলেন তিনি।

ফ্রান্সের শীর্ষস্থানীয় গণমাধ্যম ফ্রেন্স২৪ তাদের প্রতিবেদনে ফজলে হাসান আবেদের অবদানের কথা তুলে ধরেছে। কীভাবে তিনি দরিদ্র মানুষের জীবনকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন বলা হয়েছে সেই কথা।

ফজলে হাসানের ছবির দুইপাশে শোকের চিহ্ন কালো রং জুড়ে রয়র্টাস তাদের প্রতিবেদনে লিখেছে, ‘১৯৭২ সালে ছোট একটি পুনর্বাসন প্রকল্প হিসেবে ব্র্যাক প্রতিষ্ঠা করেন আবেদ। পাঁচ দশকের বেশি সময় ধরে এশিয়া, আফ্রিকার ১১টি দেশে বিশাল কর্মযজ্ঞ বিস্তার করেছে এই প্রতিষ্ঠানটি। ব্রিটেন, আমেরিকা এবং নেদারল্যান্ডসে  তাদের অফিস রয়েছে।’

সার্বিয়ান গণমাধ্যম ব্লিলিসও আবেদের অবদানের কথা জানিয়েছে সেদেশের মানুষকে।

তারা লিখেছে, ‘পৃথিবী থেকে ক্ষুধা দূর করে তৃণমূলের মানুষকে উন্নত পৃথিবীর সঙ্গে পরিচিত করাতে বাংলাদেশের ফজলে হাসান আবেদের অবদান অনস্বীকার্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত