পাঁচ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০২:২৮ পিএম

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে। তবে নদীতে এখনো কুয়াশা থাকায় ও রোদ না উঠায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

শনিবার ভোর ৬টা থেকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, শনিবার ভোর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘন কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এতে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট, নৌপথ দৃষ্টিসীমার আড়ালে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মাঝ নদীতে আটকে পড়ে ৬টি ফেরি। বন্ধ হয়ে যায় লঞ্চ ও স্পিডবোট চলাচল। তবে সকাল ৮টা থেকে লঞ্চ ও স্পিডবোটগুলো ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেলেও মাঝ নদীতে গিয়ে দীর্ঘ সময় নোঙর করে রাখে। দীর্ঘ সময় নদী  ও আটকে থেকে কনকনে শীতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, ‘ভোর ৬টা থেকে বন্ধ থেকে ১১টা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ ছিল। এখনো নদীতে কুয়াশা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত