আওয়ামী লীগের কমিটির তালিকা প্রকাশের পাশাপাশি ২০১৯-২০২১ সালের জন্য দলের স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড ও সংসদীয় বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা আসে।
সংসদীয় বোর্ডের সদস্যরা হলেন- শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের ও মো. রশিদুল আলম।
স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে আছেন- শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম, মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. আব্দুস সোবহান গোলাপ।
এ দিকে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা আর ওবায়দুল কাদেরের ওপরই আস্থা রেখেছেন দলটির কাউন্সিলররা। নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু-কন্যা। আর টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশন চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, মশিউর রহমান ও সাইদুর রহমান খান তাদের নাম ঘোষণা করেন।
