ফিদেল কাস্ত্রোর পর প্রথম প্রধানমন্ত্রী পেল কিউবা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৮ এএম

কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা ফিদেল কাস্ত্রোর পর ৪০ বছরের ভেতর প্রথমবার প্রধানমন্ত্রী পেল দেশটি। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

১৯৭৬ সালে কাস্ত্রো এই পদটি বাতিল করে নিজেই প্রশাসনের প্রধান হিসেবে রাষ্ট্রপতি হন।

কমিউনিস্ট শাসিত কিউবার সংবিধানে পরিবর্তন এনে চলতি বছরের শুরুতে আবার প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে আনা হয়।

৫৬ বছর বয়সী মারেরো রাষ্ট্রপতির কাজ কমাতে কিছু দায়িত্ব নেবেন। তবে তিনি মন্ত্রিপরিষদের প্রধান হবেন কি না, সেটি নিশ্চিত নয়। ওই ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই থাকতে পারে।

ফিদেল কাস্ত্রো কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ১৯৫৯ সালে কিউবার সরকারকে হটিয়ে দেন। সেই সময় নিজেকে তিনি প্রধানমন্ত্রী ঘোষণা করেন।

১৯৭৬ সাল পর্যন্ত এভাবে চালানোর পর প্রধানমন্ত্রীর পদ বাতিল করে কমিউনিস্ট পার্টির প্রধান হওয়ার পাশাপাশি স্টেট কাউন্সিল এবং মন্ত্রিপরিষদের প্রেসিডেন্ট হন।

দিনে দিনে অসুস্থ হতে থাকলে ২০০৬ সালে এসে ভাই রাউলের কাছে ক্ষমতা দিয়ে দেন। দশ বছর পর মারা যান।

কাস্ত্রো মারা যাওয়ার দুই বছর পর ২০১৮ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান রাউল। তবে পার্টি প্রধান হিসেবে দায়িত্ব চালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত