শেষ কবে গোসল করেছিলেন মনে করতে পারছেন না পপ গায়িকা লেডি গাগা। অবিশ্বাস্য হলেও টুইটারে নিজেই এই কথা জানিয়েছেন তিনি।
জি নিউজ জানায়, সম্প্রতি ব্যক্তিগত সহকারীর সঙ্গে মজাদার কথোপকথন নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে আনেন এই মার্কিন গায়িকা।
সেখানে দেখা যায় লেডি গাগাকে তার সহকারী প্রশ্ন করছেন, ‘শেষবার কবে গোসল করেছেন?’ উত্তরে পপ তারকা বলেন, ‘আমার মনে পড়ে না।’
প্রিয় তারকার মুখে এমন বক্তব্য শুনে তাজ্জব বনে গিয়েছে ভক্তরা। রীতিমতো তারা অনুসন্ধানে নেমেছেন, কতদিন গোসল না করে আছেন লেডি গাগা।
তবে অনেকের মতে নতুন মিউজিক অ্যালবাম ‘এলজি সিক্স’ নিয়ে লেডি গাগা এতই ব্যস্ত যে, তিনি গোসল করতেই ভুলে গিয়েছেন। শিগগিরই রিলিজ হতে যাচ্ছে তার ছয় নম্বর মিউজিক অ্যালবামটি।
এদিকে সম্প্রতি জনপ্রিয় এই গায়িকাকে নিয়ে গুজব রটে, তিনি নাকি সন্তানসম্ভবা। এ নিয়েও টুইটারে জবাব দেন লেডি গাগা। ঠাট্টার ছলে তিনি বলেন, ‘হ্যাঁ আমি সন্তানসম্ভবা, কারণটা হলো এলজি সিক্স।’
এই মুহূর্তে লেডি গাগা তার হিট মিউজিক্যাল সিনেমা ‘অ্যা স্টার ইজ বর্ন’-এর প্রচারে ব্যস্ত।
