সংসারের দ্বন্দ্ব কমবে কন্যার, ব্যবসায় পুঁজি লগ্নি হতে পারে বৃশ্চিকের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ এএম

মেষ : ব্যবসায় উন্নতি যোগ এবং চাকরিতে অর্থ বৃদ্ধি যোগ আছে। স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ গমন হবে। রোমাঞ্চ শুভ।

বৃষ : শারীরিক অসুস্থতার জন্য ব্যবসায় তার প্রভাব পড়বে। দাম্পত্য কলহ থেকেই যাবে। আয় ভালো নয়।

মিথুন : মনে অতৃপ্তি থাকলেও ব্যবসা ভালো চলবে। সন্তান শিক্ষার জন্য বিদেশে যাবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।

কর্কট : ব্যবসায়ে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। মায়ের শরীর খারাপ থাকবে। অর্থ প্রাপ্তি যোগ আছে।

সিংহ : কর্মক্ষেত্রে শুভ ফল দেখা যায়। কাজে আত্মীয়র সাহায্য পাওয়া যাবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও আয় বাড়বে। সংসারের দ্বন্দ্ব বা ঝগড়া কমে যাবে। রোমাঞ্চ ভালো হলেও মায়ের শরীর ভালো যাবে না।

তুলা : বৈদেশিক বাণিজ্য লাভজনক হবে। স্বাস্থ্য খারাপ থাকলেও বিদেশ ভ্রমণ হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

বৃশ্চিক : দাম্পত্যজীবন অসুখী সত্ত্বেও আয় ভালো হবে। ব্যবসায় পুঁজি লগ্নি হতে পারে। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

ধনু : শারীরিক অসুস্থতা থাকবে কিন্তু ব্যবসায় পুঁজি বিনিয়োগের প্রয়োজন হবে। আংশিক অর্থ সঞ্চয় হতে পারে। উপার্জন ভালোই হবে।

মকর : কর্মক্ষেত্রের জটিলতা দূর হয়ে লাভজনক হবে। নতুন ব্যবসা ও চাকরির দুয়ার খুলে যাবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

কুম্ভ : ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। সম্পদ ক্রয়ের পরিবেশ আসবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।

মীন : কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও তেমন অর্থ আয় হবে না। অনেক অর্থ অনাদায়ী থাকতে পারে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত