বাংলা ১ম পত্র
অধ্যায়: সুভা (গদ্য)
আজ বাংলা ১ম পত্রের সুভা অধ্যায় থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হলো।
অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন :
১. সুভার গ্রামের নাম কী?
উত্তর: চণ্ডীপুর
২. কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: প্রতাপ
৩. সুভার বাবার নাম কী?
উত্তর: বাণীকণ্ঠ
৪. প্রতাপ সুভাকে কী বলে ডাকত?
উত্তর: ‘সু’
৫. সুভার পুরো নাম কী?
উত্তর: সুভাষিণী
৬. ‘সুভা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘গল্পগুচ্ছ’
৭. সুভার মা সুভাকে কীসের কলঙ্ক মনে করেন?
উত্তর: গর্ভের কলঙ্ক
৮. ‘সুভা’ কী জাতীয় রচনা?
উত্তর: ছোটগল্প
৯. ‘কপোল’ শব্দের অর্থ কী?
উত্তর: গাল
১০. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?
উত্তর: ‘গীতাঞ্জলি’
১১. প্রতাপের জন্য পান সাজিয়ে আনত কে?
উত্তর: সুভা
১২. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?
উত্তর: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
১৩. কে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন ছিল?
উত্তর: সুভা
১৪. কার মনে সুভা সর্বদাই জাগরুক ছিল?
উত্তর: পিতামাতার মনে
১৫.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯১৩ সালে
১৬. কে সুভার ভাষার অভাব পূরণ করিয়া দেয়?
উত্তর: প্রকৃতি
১৭.সুভার সাক্ষাতে সকলে তার কী সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত?
উত্তর: ভবিষ্যৎ সম্বন্ধে
১৮.বাণীকণ্ঠের ঘর কোথায়?
উত্তর: নদীর একেবারে ওপরে
১৯.সুভার কয়টি বোন ছিল?
উত্তর: দুটি
২০.সুভা কী ধরনের প্রতিবন্ধী?
উত্তর: বাকপ্রতিবন্ধী
২১.গোঁসাইয়ের ছোট ছেলের নাম কী?
উত্তর: প্রতাপ
২২. কত বছর বয়সে রবীন্দ্রনাথের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়?
উত্তর: পনেরো বছর
২৩. গোয়ালের গাভী দুটির নাম কী?
উত্তর: সর্বশী ও পাঙ্গুলি
২৪. উন্নত শ্রেণির জীবের মধ্যে সুভার যে সঙ্গী জুটেছিল তার নাম কী?
উত্তর: প্রতাপ
২৫. সুভা দিনের ভেতর কয়বার গোয়াল ঘরে যেত?
উত্তর: তিনবার
২৬.অবসর সময়ে সুভা কোথায় গিয়ে বসত?
উত্তর: নদীতীরে
২৭. কোন তিথির প্রকৃতি সুভার মতো একাকিনী?
উত্তর: পূর্ণিমা তিথির
২৮. প্রতাপের প্রধান শখ কী?
উত্তর: ছিপ ফেলে মাছ ধরা
২৯. প্রকৃতির বিবিধ শব্দ এবং বিচিত্র গতি কীসের ভাষা?
উত্তর: বোবার
৩০. ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
উত্তর: উপন্যাস
৩১. বাণীকণ্ঠ ফিরে এসে স্ত্রীকে কোথায় যাওয়ার জন্য বলল?
উত্তর: কলকাতা
৩২. কে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত?
উত্তর: সুভা
৩৩. মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকিয়েছিল?
উত্তর: প্রতাপের দিকে
৩৪. ‘বিচিত্র প্রবন্ধ’ কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের
৩৫. সুভা কোথায় বসে থাকত?
উত্তর: তেঁতুলতলায়
৩৬. ‘সুভা’ গল্পে কোন তিথির কথা উল্লেখ আছে?
উত্তর: শুক্লাদ্বাদশীর তিথি
৩৭. সুভাষিণীর বড় বোনদের নাম কী কী?
উত্তর: সুকেশিনী ও সুহাসিনী
৩৮. বাণীকণ্ঠের ঘর কয় চালা?
উত্তর: আটচালা
৩৯. ‘ঝিল্লিরব’ অর্থ কী?
উত্তর: ঝিঁঝি পোকার আওয়াজ
৪০. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
আতিকুর রহমান
শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা