মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন নেতৃত্বে ছাত্রলীগের ২ সাবেক নেতা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৭:১৭ পিএম

রোববার ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের কক্ষে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় করা মামলার পলাতক আসামি মুক্তিযুদ্ধ মঞ্চের এক অংশের কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 
এ কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক উপসম্পাদক আল মামুন পুলিশের হাতে আটক রয়েছেন। দুজনই নুরুলের করা মামলার আসামি।

পলাতক অবস্থায় তিনি বুধবার ফেইসবুকে ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটির। 

ফেইসবুকে ছবি ও স্ট্যাটাস দিয়ে তিনি জানান, 'মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এস এম জাকারিয়া ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ইফতেখার আলম রিশাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হলো'।

তারা দুজনই ছাত্রলীগের সাবেক নেতা।

ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়া ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উভয়েই এত দিন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত