সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

জন্মসূত্রে বাংলাদেশি কেউ ভারত থেকে এলে গ্রহণ করা হবে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এমন কেউ ভারত থেকে এলে তাকে গ্রহণ করা হবে। অন্যথায় ফেরত পাঠানো হবে। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রেক্ষিতে সে দেশের নাগরিকত্ব হারানো লোকজন বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে কি না এমন প্রশ্নে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। গতকাল বুধবার সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত আমাদেরকে আশ্বস্ত করেছে তারা এমন কিছু করবে না যাতে বাংলাদেশ সমস্যায় পড়ে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নবজাতকের বিশেষ পরিচর্যা কেন্দ্র, আইসিইউ ইউনিট-২, নতুন ১০তলা প্রশাসনিক ভবন ও ৫টি নতুন লিফট। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান  প্রমুখ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত