শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেনÑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই বাংলাদেশের মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ এবং মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবে না। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।
