কিছুটা বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তেঁতুলিয়ায়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:১৭ এএম

দেশের র্সব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ধরে রেখেছে।

 তবে গতকালকের থেকে তাপমাত্রা বেড়েছে। শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। শুক্রবার সকাল ৬টায় প্রাথমিকভাবে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। বৃহস্পতিবার সকাল ৯টার পর সূর্যের দেখা মিললেও আজ সকাল ১১টা পর্যন্ত জেলা শহরসহ এর আশপাশ এলাকা ঘন কুয়াশায় ঢেকে ছিল।

image

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আরও কয়েক দিন এ অবস্থা বিরাজ করবে।

তীব্র কুয়াশা আর শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষ ও রিকশা-ভ্যান চালকরা দুর্ভোগে পড়েছেন। স্কুল-কলেজেও উপস্থিতি কমে গেছে। রাস্তাঘাট হাটবাজারে মানুষ ও যানবাহন চলাচল কমে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত