হাকিমপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১২:১৫ এএম

দিনাজপুরের হাকিমপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে খেলনা পিস্তলসহ সামসুজ্জোহা (৩০) নামে এক ভুয়া পুলিশ আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে হিলি স্থলবন্দরের ১ নম্বর গেটের সম্মুখে এ ঘটনাটি ঘটে। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। আটক সামসুজ্জোহা জয়পুরহাট জেলা সদরের ধানম-ি মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

হাকিমপুর থানার এসআই নাজিমুদ্দিন জানান, সামসুজ্জোহা নামের ওই ব্যক্তি বিভিন্ন সময় র‌্যাব, পুলিশ, ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন স্থানে ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে টাকা আদায় করতেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে হিলি স্থলবন্দরের সামনে  ট্রাক থামিয়ে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে টাকা দাবি করেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা তাকে আটক করে থানায় সংবাদ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত