বিশ্বসাহিত্য কেন্দ্রে ইনাম আহমেদ চৌধুরী

সাংবাদিক সাদেক খান দেশপ্রেমের অসাধারণ উদাহরণ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:১৭ এএম

ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক সাদেক খান ছিলেন অসামান্য সৃজনশীল ও প্রকৃত অর্থেই বিচিত্র কর্ম উদ্যোগী একজন মানুষ। তার পরিবার, স্বজন ও বন্ধুদের অনেকের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা এবং জীবনের আদর্শ। যেকোনো মানুষের জন্য এক জীবনে এটি একটি বড় অর্জন। তার জীবনের সৌন্দর্যবোধ, মানুষ ও দেশপ্রেমের অসাধারণ উদাহরণ ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কূটনীতিক ইনাম আহমেদ চৌধুরী।

গতকাল শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রে সাদেক খানের অসমাপ্ত আত্মস্মৃতিমূলক স্মারক গ্রন্থ ‘আমাদের দাদা সাদেক খান’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি অ্যাডর্ন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত