কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে কন্যার, কাজে মানসিক চাপ বাড়বে ধনুর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২৯ এএম

মেষ : বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। বিদেশ ভ্রমণ শুভ হবে। সন্তানের চরিত্র নিয়ে ঝামেলা বাধতে পারে।

বৃষ : শক্তিশালী প্রতিপক্ষ অর্থনৈতিক কর্মে বাধা সৃষ্টি করতে পারে। স্ত্রীর শরীরে অস্ত্রোপচার হতে পারে। দূরদেশ ভ্রমণে আনন্দযোগ আছে।

মিথুন : রাজনৈতিক নেতাদের প্রবল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখা দেবে। স্ত্রীর পদ ও আয় বাড়বে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

কর্কট : নতুন চাকরির যোগ আছে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। অবিবাহিতেরও ভ্রমণযোগ আছে।

সিংহ : সংসারে ব্যয় বাড়বে। নানা রোগে আক্রান্ত হতে পারেন। সন্তানের কর্মে সাফল্য আসবে।

কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে। প্রেমে কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে।

তুলা : মাছ বা জলীয় সম্পর্কের ব্যবসা ভালো চলবে। সংসারে গোলযোগ এড়িয়ে চলুন। মায়ের স্বাস্থ্য উদ্ধারে বিদেশে যেতে হতে পারে।

বৃশ্চিক : মেজাজ ঠান্ডা করে কাজে মন দিলে কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে। আয় বাড়বে। তবে দুর্ঘটনাযোগ আছে।

ধনু : কাজে মানসিক চাপ বাড়বে। আয় বাড়বে। কিন্তু নানা রোগে আক্রান্ত হতে পারেন।

মকর : বিদেশের সঙ্গে অনেক ব্যবসার সুযোগ পাবেন। ঠান্ডাজনিত রোগের আক্রমণ হতে পারে। বিদেশ ভ্রমণ শুভ হবে।

কুম্ভ : কর্মস্থলে ঝগড়া-মারামারি এড়িয়ে চলুন। সম্পত্তি বৃদ্ধির যোগ আছে। বিদেশযাত্রা লাভজনক হবে।

মীন : চাকরিতে পদোন্নতি হবে। ব্যাংকে অর্থ সঞ্চয় বাড়বে। আশা পূরণের সঙ্গে সঙ্গে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত