সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সিলেট থেকে ঢাকাগামী মালবাহী রেলটি সার বহন করছিল। কুলাউড়ার বরমচাল এলাকায় আসলে সকাল ১১টার কিছু সময় আগে লাইনচ্যুত হয়। বর্তমানে উদ্ধার কাজ চলছে।

বরমচাল স্টেশনের রেল মাস্টার রোমান আহমেদ জানান, একটি বগির ২টি চাকা লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে।

দুপুর ২টার মধ্যে লাইন স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত