জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৯ সালের প্রথম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ৫ জানুয়ারির শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান (বিষয় কোড-১১১৯০৩) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ওই তারিখের অন্যান্য সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত এ পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি বেলা ১টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।
