মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ট্রেন লাইনচ্যুতের ঘটনার ৪ ঘণ্টা পর বিকেল ৩টা থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার বেলা ১১টার টার দিকে কুলাউড়ার বরমচাল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) জুলহাস মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাইনচ্যুত বগিটির চাকা ও টুলে সমস্যা ছিল। বিস্তারিত তদন্ত করে জানা যাবে। প্রাথমিক অবস্থায় জানা গেছে ৩০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ।
