বৃষের স্ত্রীর মেজাজ চড়া থাকবে, তুলার প্রেমে ঝামেলা হবে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৪ এএম

মেষ : প্রশিক্ষণ গ্রহণকারীদের চাকরির সম্ভাবনা আছে। কর্মস্থানে আনন্দময় পরিবেশ থাকবে। আশানুরূপ ব্যবসা হবে।

বৃষ : প্রতিদ্বন্দ্বী প্রবল হলেও ক্রীড়াক্ষেত্রে সাফল্য পেতে পারেন। স্ত্রীর মেজাজ চড়া থাকবে, তাই কৌশল অবলম্বন করে চলুন। কর্মস্থলের ঝামেলা এড়িয়ে চলুন।

মিথুন : ব্যবসার পরিবেশ ভালো নয়। স্ত্রীর আয় বৃদ্ধি পাবে। স্বামী-স্ত্রী উভয়ের ওপর নির্ভর করছে দাম্পত্যজীবন টিকে থাকবে কি না।

কর্কট : রাজনীতিবিদদের শত্রু মাথাচাড়া দিয়ে উঠবে। স্ত্রীর সন্তান প্রসবের জন্য বিদেশে যেতে পারে। আয় থেকে ব্যয় বাড়বে।

সিংহ : চাকরিক্ষেত্রে সতর্ক হয়ে চলুন- শত্রুরা ওত পেতে আছে। স্ত্রীর বিদেশ ভ্রমণে দুর্ঘটনাযোগ আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে।

কন্যা : বাড়ি নিয়ে ঝামেলা দেখা দিতে পারে। আঘাতজনিত রোগভয় থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

তুলা : কর্মক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। স্বার্থের জন্য সংসারে দ্ব›দ্ব দেখা দেবে। প্রেমে ঝামেলা হবে।

বৃশ্চিক : সম্পত্তি নিয়ে ঝামেলা থাকবে। বন্ধুর সঙ্গে দ্বন্দে¦ বিচ্ছেদ ঘটতে পারে। সতর্ক হয়ে চলুন- দুর্ঘটনাযোগ আছে।

ধনু : চাকরিতে উন্নতি ঘটবে। তবে বাড়ি হাতছাড়া হতে পারে। আত্মীয়র সঙ্গে দ্ব›দ্ব দেখা দেবে।

মকর : মামলায় বিজয়লাভ করার সম্ভাবনা আছে। সংসারে ঝামেলা অব্যাহত থাকবে। ব্যয় বাড়বে।

কুম্ভ : কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দেবে। ভ্রমণে দুর্ঘটনাযোগ আছে। ব্যয় বাড়বে।

মীন : কর্মে উন্নতির যোগ আছে। কাজের চাপ বাড়লেও আয় বাড়বে না। বাড়ি সংস্কারে ব্যয় হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত