টস জিতে মাশরাফীর ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:২০ পিএম

বিপিএল টি-টোয়েন্টিতে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ঢাকা প্লাটুন ও রাজাশাহী রয়্যালস। তাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক আন্ড্রে রাসেল।

টুনামেন্টের প্রথম ধাপে একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল দল দুটি। তাতে রাজশাহীর কাছে ৯ উইকেটে হেরেছিল ঢাকা। সে অর্থে এই লড়াইটি মাশরাফীদের শোধ নেওয়ার পালা।

দারুণ ছন্দে আছে রাজশাহী। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে তারা। পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে দলটি। গত তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আন্ড্রে রাসেলবাহিনী।

অন্যদিকে ছন্দ খুঁজে নিতে পারছে না ঢাকা। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে তারা। গত চার ম্যাচের তিনটিতেই হেরেছে দলটি। আজকের লড়াইয়ে রাজশাহীকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে অবস্থান আরও জোরালো হবে তাদের।

ঢাকা প্লাটুন একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটকিপার), মেহেদি হাসান, মুমিনুল হক, আরিফুল হক, লুইস রিস, আসিফ আলি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও হাসান মাহমুদ

রাজশাহী রয়্যালস একাদশ: লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্ড্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, মোহাম্মদ ইরফান ও কামরুল ইসলাম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত