রান যা এসেছে ওপেনার তামিম ইকবাল ও সাত নম্বরে নামা আসিফ আলির ব্যাট থেকে। তাতে বিপিএলে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রাজশাহী রয়্যালসকে বড় টার্গেট ছুড়ে দিতে পেরেছে ঢাকা প্লাটুন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় ম্যাচে নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে টসে হারা ঢাকা। দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে বড় অবদান তামিম ও আসিফের। অপরাজিত ষষ্ঠ উইকেটে এই জুটিতে আসে ৯০ রান।
অসাধারণ দায়িত্ব পালন করেছেন ফর্মে থাকা তামিম। শুরুতে ধীরস্থির ব্যাটিং করলেও সময়ের সঙ্গে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তিনি। ৫২ বলে চার চার ও তিন ছক্কায় অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।
শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যাট চালান আসিফ আলি। ২৮ বলে চার চার ও চার ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। অন্যদের মধ্যে মেহেদি হাসান ২১ ও এনামুল হক ১০ রান করেন।
ঢাকা প্লাটুনের বোলারদের মধ্যে ৪৪ রানে ২ উইকেট নেন ফরহাদ রেজা। একটি করে উইকেট নেন আন্ড্রে রাসেল, শোয়েব মালিক ও রবি বোপারা।
টুনামেন্টের প্রথম ধাপে একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল দল দুটি। তাতে রাজশাহীর কাছে ৯ উইকেটে হেরেছিল ঢাকা। সে অর্থে এই লড়াইটি মাশরাফীদের শোধ নেওয়ার পালা।
