সস্ত্রীক বিদেশ গমন সিংহের, আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন কন্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৮:২৮ এএম

মেষ : শিক্ষার্থীর উচ্চ শিক্ষার জন্য বিদেশে গমন হবে। ব্যবসায় উন্নতি হবে। প্রেম-রোমাঞ্চ শুভ।

বৃষ : চাকরিতে খ্যাতি লাভ। সংসারে কলহ যোগ। পিতার পীড়া বৃদ্ধি।

মিথুন : স্ত্রীর সুনাম অর্জন হবে। বিদেশ ভ্রমণ অর্থময় হবে। স্বাস্থ্য ভালো যাবে না।

কর্কট : স্ত্রীর আয় বাড়বে। সন্তানের চাকরিপ্রাপ্তি যোগ আছে। অবিবাহিতের বিয়ের সম্ভাবনা আছে।

সিংহ : সস্ত্রীক বিদেশ গমন আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। শেষ মুহূর্তে আশা পূরণ হবে না।

কন্যা : কাজে দ্রুত পরিবর্তন নেই। বন্ধুরা সাহায্য না করলে ঋণ করার পরিবেশ আসবে। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

তুলা : কর্মফল শুভ। তবে সংসারে ঝগড়া-দ্বন্দ্ব দেখা দেবে। আত্মীয়রা সাহায্যকারী হবে।

বৃশ্চিক : চাকরিতে মেজাজ গরম হয়ে যেতে পারে। আয় বাড়বে। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।

ধনু : গুপ্ত শত্রুদের তৎপরতা বাড়বে। আয় ও রোগ বাড়বে। আত্মীয়দের সাহায্য পাওয়া যাবে।

মকর : কর্মে গতি না থাকায় অতি পরিশ্রমে শরীরে রোগ বৃদ্ধি পাবে। বাড়ি ক্রয়ে বাধা বা দেরি হবে। আয় বাড়বে ও সংসারে শান্তি থাকবে।

কুম্ভ : চাকরিক্ষেত্রে ঝামেলা থাকবে। তাই স্নায়ু দুর্বলতা দেখা  দেবে। ভ্রমণে আনন্দ লাভ হবে।

মীন : কাজের নতুন সুযোগ আসবে। চাকরিতে অর্থ বৃদ্ধি যোগ আছে। প্রেমে আনন্দ লাভ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত