সুধারাম থানার দাদপুর বাজারে আওয়ামী লীগের দুগ্রুপে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ দুই গ্রুপের দুই প্রধান নেতাকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী জানায়, গত বুধরাত রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শিপন গ্রুপ ও জহির মেম্বার ওরফে কসাই জহির গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলার একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুধারাম থানার ওসি নবীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুই পক্ষের দুই নেতা জহির কসাই ওরফে জহির মেম্বার ও মিজানুর রহমান শিপনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তারা প্রায়ই সংঘর্ষে জড়ান।
