মালাইকার জন্য অর্জুনের ক্যারিয়ারের বারোটা বেজেছে!

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১২:৪৭ পিএম

গোয়া শহরে ভ্রমণের মাধ্যমে নতুন বছর শুরু করেছেন মালাইকা আরোরা। ২০১৯ সালের শেষ দিকে যখন বোন অমৃতা আরোরার সঙ্গে সেখানে যান, তখন থেকেই শুরু হয় গুঞ্জন। অমৃতা ও তার স্বামী শাকিল লাদাকের সঙ্গেই কি তাহলে এবার নতুন বছর শুরু করবেন মালাইকা, হাজির হবেন না অর্জুন কাপুর?

এমন আশঙ্কার মধ্যেই ৩১ ডিসেম্বর মুম্বাই বিমানবন্দরে হাজির হন অর্জুন কাপুর। ছুটির মেজাজ দেখে গেলেও কোথায় যাচ্ছেন, সে বিষয়ে স্পষ্ট করে কোনো ইঙ্গিত মেলেনি।

জি নিউজ জানায়, নতুন বছরের শুরুতে অর্জুন-মালাইকার ভালোবাসায় মোড়া ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দুই তারকার ভক্তরা। 

কিন্তু সমালোচনাও কম হয়নি। নতুন বছরের শুরুতে অর্জুনের গালে যখন গাঢ় চুম্বন এঁকে দেন মালাইকা, সেই সময় ‘ইশকজাদে’ নায়ককে নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়।

কেউ কেউ বলতে শুরু করেন, অর্জুন কাপুরই মালাইকা ও আরবাজের বিচ্ছেদের কারণ। অনেকে ছবির ক্যাপশন নিয়ে কটাক্ষ করতে শুরু করেন।  বলেন, ‘সান, স্টার, লাইট, হ্যাপিনেস’ নয়।  ওই ক্যাপশনে ‘সান’-এর জায়গায় হবে ‘সন’।

কেউ কেউ আবার বিবেক ওবেরয়ের সঙ্গে অর্জুন কাপুরের তুলনা করতে শুরু করেন। ঐশ্বরিয়া রাইকে ভালোবেসে বিবেকের ক্যারিয়ারের কী অবস্থা হয়েছে, অর্জুন কি তার থেকে কোনো শিক্ষা নেননি। তবে অর্জুন বা মালাইকা এই সব মন্তব্যের কোনো উত্তর দেননি।

সম্প্রতি মুক্তি পায় অর্জুন কাপুর অভিনীত ‘পানিপথ’। আশুতোষ গোয়াড়িকরের এই সিনেমা মুক্তি পাওয়ার পরও একবার অর্জুন কাপুরকে কটাক্ষের মুখে পড়তে হয়। বলা হচ্ছে, এত বছরেও তিনি অভিনয় শিখে উঠতে পারেননি। এর আগে তার ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ও ফ্লপের খাতায় নাম লেখায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত