লাবুশেনের শতকে সিডনিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০২:১৫ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথ খুঁজে নিয়েছে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনের অনবদ্য শতকে সিডনি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

৩ উইকেটে ২৮৩ রানে শুক্রবার প্রথম দিনটি শেষ করে টসে জেতা অস্ট্রেলিয়া। ১৩০ রানে অপরাজিত আছেন লাবুশানে। তার ২১০ বলের হার না মানা ইনিংসটিতে রয়েছে বারোটি চার ও একটি ছক্কার মার! ২২ রান নিয়ে ব্যাটিং করছেন ম্যাথু ওয়েড।

রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকেও। উইকেট ছাড়ার আগে ১৮২ বলে ৬৩ রান করেন চার নম্বরে নামা এই ব্যাটসম্যান। ৪৫ রান করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে কলিন ডি গ্র্যান্ডহোম ৬৩ রানে ২ উইকেট নেন। একটি উইকেট নেন নেইল ওয়াগনার।

দুই দলের মধ্যকার প্রথম দুই টেস্ট জিতে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজিদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে পার্থ টেস্টে ২৯৬ রানে হারানোর পর মেলবোর্ন টেস্টে ২৪৭ রানে হারায় টিম পেইনের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত