লিবিয়ায় সৈন্য পাঠাতে সম্মতি তুর্কি পার্লামেন্টের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১২:২৩ এএম

লিবিয়ায় সৈন্য পাঠানোর একটি বিলে সায় দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। গত বৃহস্পতিবার বিলটি ৩১৫-১৮৪ ভোটে গৃহীত হয় বলে জানিয়েছে এএফপি।

পার্লামেন্টের এই সম্মতির ফলে তুরস্ক এখন ত্রিপোলির নিয়ন্ত্রণ ধরে রাখা ফয়েজ আল-সিরাজের গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের (জিএনএ) সমর্থনে সেনা পাঠাতে পারবে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত সপ্তাহে বলেছিলেন, পার্লামেন্টের অনুমোদন পেলে আঙ্কারা জানুয়ারিতেই লিবিয়ায় সৈন্য ও সরঞ্জাম পাঠাবে।

রাশিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সমর্থিত খলিফা হাফতারের বাহিনীর সঙ্গে যুদ্ধে নাকাল জিএনএ গত মাসে তুরস্ককে সেনা পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। ফয়েজ আল-সিরাজের সরকারের প্রতি তুরস্কের পাশাপাশি তিউনিসিয়ারও সমর্থন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত