বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্র ও মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিবের শ্রদ্ধা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৭:২৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়া।

শনিবার বেলা ১২টার দিকে তারা পৃথক পৃথক শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত