যুক্তরাষ্ট্রকে ক্ষমতার অপব্যবহার হতে বিরত থেকে সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এসব বলেন।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রীতি লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
চীনের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাইফ এর সঙ্গে আলোচনার সময় ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর সামরিক অভিযান আন্তর্জাতিক রীতির লঙ্ঘন যা স্থানীয় উদ্বেগ ও অস্থিতিশীলতা বাড়াবে।
শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।
এর প্রতিক্রিয়ায় এমন বক্তব্য দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
ওই বিবৃতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আরো বলা হয়, 'চীন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগের বিরোধিতা করে। সামরিক শক্তি ব্যবহার অথবা চূড়ান্তভাবে চাপ দেওয়ার কোনো তাৎপর্য খুজেঁ পায় না চীন'।
খবর: দ্য ডন।
