কেনিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে আল-শাবাবের হামলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০১:২০ পিএম

কেনিয়ায় আমেরিকার ব্যবহার করা একটি ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

লামু কাউন্টি কমিশনার ইরুঙ্গু মাচারিয়া সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘একটি হামলা হয়েছে। কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে।’

আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত এই গ্রুপটির হামলায় কোনো হতাহত হয়েছে কি না, তা এখনো যায়নি।

কেনিয়া সররকার আল-শাবাবকে প্রতিহত করার কথা জানালেও সংগঠনটি দাবি করছে, হামলা চালানোর পর ঘাঁটির একটি এলাকা দখল করেছে তারা।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘মুজাহিদিন যোদ্ধারা শত্রুপক্ষের ঘাঁটিতে প্রবেশ করেছে এবং সফলভাবে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। ঘাঁটির একটি অংশ তারা দখল করে রেখেছে। আমেরিকা এবং কেনিয়ার অনেক সেনা হতাহত হয়েছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত