নাগরিকত্ব আইনে শরণার্থী চিহ্নিত শুরু উত্তর প্রদেশে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১১:৩৮ পিএম

ভারতজুড়ে বিক্ষোভের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়নের কাজ শুরু করেছে উত্তর প্রদেশ। রাজ্যে বসবাসকারী শরণার্থীদের তালিকা তৈরি করা শুরু করেছে প্রশাসন।

সিএএ-এর আওতায় পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান এই তিন প্রতিবেশী দেশের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। ওই শরণার্থীদের চিহ্নিত করে ইতিমধ্যেই একটি তালিকা তৈরিতে উদ্যোগ নিয়েছে তারা।

গত রবিবার অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ অবস্থী জানিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা যেসব শরণার্থী নাগরিকত্ব ছাড়াই উত্তর প্রদেশে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের চিহ্নিত করতে রাজ্যের প্রতিটি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আফগানিস্তান থেকে এ রাজ্যে বসবাসকারী মানুষের সংখ্যা কম হলেও এখানে পাকিস্তান ও বাংলাদেশের এমন বহু মানুষ রয়েছেন যারা নিজেদের দেশ থেকে বিতাড়িত।’ ওইসব মানুষের কাছে এ দেশের নাগরিকত্ব রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে রাজ্যে কত জন বেআইনিভাবে বসবাস করছেন তা-ও জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের লক্ষেèৗ, হাপুর, রামপুর, শাহজাহানপুর, নয়ডা এবং গাজিয়াবাদেই পাকিস্তানি ও বাংলাদেশি শরণার্থীদের ভিড় বেশি। ওইসব এলাকার শরণার্থীদেরও তালিকা তৈরি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত