শান্তিরক্ষা কন্টিনজেন্ট

মালির উদ্দেশে বিমান বাহিনীর ১১০ সদস্যের ঢাকা ত্যাগ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০১:৫৩ এএম

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপক হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর ১১০ সদস্য গতকাল রবিবার ঢাকা ত্যাগ করেছেন। কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মো. জাহিদুল ইসলাম খাঁন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিদায় জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ডিসেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মালিগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং দেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

আইএসপিআর জানায়, মালিতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।  তারা ওই দেশের সরকার ও জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত