একেএম রহমত উল্লাহ এমপি, আবুল হাসনাত ও মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু-কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ-এর গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদের শূন্য পদে আরও ৩ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।
