রূপায়ণ গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার আবুল হাসেম খাঁন গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ধানম-ির একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
রূপায়ণ গ্রুপ এবং রূপায়ণ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
