সচিবালয়ে গণপূর্তমন্ত্রী

নিয়মের বাইরে কাউকে কিছু করতে দেওয়া হবে না

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০২:৩৩ এএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নিয়মের বাইরে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। কারও বিরুদ্ধে ন্যূনতম অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাকে ছাড় নয়। দপ্তরগুলোতে দুর্নীতি ও অনিয়মমুক্ত কাজের পরিবেশ সৃষ্টি এবং ভুলত্রুটি থাকলে আত্মশুদ্ধি করতে হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের এক বছরপূর্তিতে ‘স্বপ্নযাত্রার এক বছর’ শিরোনামে মন্ত্রণালয়টির এক বছরের কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার সব কার্যক্রমে ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই। সচিব মো. শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা ও আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত