মানুষ থানায় গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে: আইজিপি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৯:৪১ এএম

থানাকে মানুষের বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় পরিণত করেছি। মানুষ এখন থানায় গিয়ে তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে- বললেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

‘পুলিশ সপ্তাহ ২০২০’ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে জাবেদ পাটোয়ারী বলেন, “আপনারা আমাদের কাজের দিকনির্দেশনা দেবেন। আমাদের ভালো কাজের প্রশংসা করবেন এবং মন্দ কাজের সমালোচনা করবেন।”

ডিএমপি নিউজ জানায়, অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা মিলনমেলায় উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। বর্তমান পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসাও করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান আইজিপির নেতৃত্বে জনবান্ধব পুলিশ তৈরি হয়েছে। পুলিশের দক্ষতা ও মান বৃদ্ধি পেয়েছে। পুলিশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি গতিশীল হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত