টি-টোয়েন্টিতে তৃতীয় হ্যাটট্রিক করলেন রশিদ (ভিডিও)

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৩:৫১ পিএম

আরও একবার নৈপুণ্যের ঝলক দেখালেন রশিদ খান। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগ টি-টোয়েন্টিতে সিডনি সিক্সার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন অ্যাডিলেইড স্ট্রাইকারের এই লেগ স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে তৃতীয়বার মতো এমন নৈপুণ্য দেখালেন এই আফগান বোলার।

অ্যাডিলেইডে বুধবার সিডসি সিক্সার্সের ২ উইকেটের জয়ের ম্যাচে ২২ রানের বিনিময়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন রশিদ। দশম ওভারের শেষ দুই বলে স্বাগতিক দলের জেমস ভিন্স ও জর্ডান সিল্ক এবং দ্বাদশ ওভারের প্রথম বলে জ্যাক এডওয়ার্ডকে উইকেট ছাড়া করে হ্যাটট্রিক পূর্ণ করেন সিডনির এই তারকা বোলার।

২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে জ্যামাইকা তেলাওয়াসের বিপক্ষে হ্যাটট্রিক করেন রশিদ। টি-টোয়েন্টিতে তার অপর হ্যাটট্রিকটি আন্তর্জাতিক ক্রিকেটে। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চারটি উইকেট নেন তিনি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত