ভারতে নাগরিকত্ব আইনকে ইতিবাচক বললেন রবি শাস্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১১:১৭ এএম

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্থাল ভারত। আইনটির বিরুদ্ধে বেশিরভাগ মানুষ। কিন্তু এই আইন নিয়ে বিজেপি সরকারের মতোই কথা বললেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রী। এই আইনের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

শাস্ত্রীর মতে, নাগরিকত্ব আইনের ফল সুদূরপ্রসারী, পরবর্তীতে এই আইনের অনেক ইতিবাচক দিক দেখবে পারবে সাধারণ মানুষ।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে পুনেতে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে শাস্ত্রী বলেন, “দেশের মানুষদের আমি ধৈর্য্য ধরতে বলছি। কারণ, আমি দেখতে পাচ্ছি সিএএ’র প্রভাব অনেক সুদূরপ্রসারী। এমনকি একাধিক ইতিবাচক দিক বেরিয়ে আসবে এর মাধ্যমে।”

দেশের মানুষের উদ্দেশ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের কোচ বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে নিজেদের আগে ভারতীয় হিসেবে ভাবতে শিখুন। তাহলেই দেখবেন সবকিছু সহজ হয়ে যাবে। আমার মনে হয় সরকার ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন দেখার কীভাবে এটি কার্যকর করা হবে।”

তবে দেশের নাগরিকদের কথা মাথায় রেখে এক্ষেত্রে পরবর্তীতে যদি কিছু বদল আনা প্রয়োজন বলে মনে করেন শাস্ত্রী। সরকার সেক্ষেত্রে বদল আনবে বলেও বিশ্বাস করেন সাবেক তারকা এই ক্রিকেটার।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় সম্প্রতি সোচ্চার গোটা দেশ। প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে জ্বলেছে হিংসার আগুন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদী আন্দোলনের মুখ ছিল আসাম। কারণ, একমাত্র রাজ্য হিসেবে সেখানেই কার্যকর করা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জীকরণ আইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত