চিতাবাঘ মেরে পিকনিক করে খেয়ে ফেললো গ্রামবাসী!

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৬:৩১ পিএম

বন্য হাতি, গন্ডার, গুইসাপের পর এবার চিতাবাঘও মেরে রান্না করে খাওয়ার খবর পাওয়া গেল। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের গুয়াহাটিতে। এই নজিরবিহীন ঘটনাটি দেশটিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, আসামের অটল রঙঢালি এলাকায় পাঁচজনের ওপর হামলা চালায় চিতাবাঘটি দিল্লিবাড়ি গ্রামে হানা দেয়। সেখানে গ্রামবাসীরা চড়াও হয় বাঘটির ওপর। ইট-পাথর মেরে বাঘটিকে কাবু করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়।

বাঘটি মারা গেলে তার মাংস রান্না করে খাওয়ার ইচ্ছা হয় সকলের। ইচ্ছা মতোই কাজ করে গ্রামবাসীরা। তারা সকলে পিকনিকের আয়োজন করে বাঘটি রান্না করে খেয়ে ফেলে।

ভারতীয় বন দপ্তর জানিয়েছে, নদী পেরোতে হয়েছিল বলে ক্লান্ত হয়ে গিয়েছিল চিতাবাঘটি। সেই সুযোগেই গ্রামবাসীরা পাকড়াও করে ফেলে তাকে। তবে এইভাবে চিতাবাঘ মেরে তার মাংস খাওয়ার ঘটনায় হতবাক তারাও।

ইতিমধ্যেই বন দপ্তর গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করতে ঘটনার তদন্তে নেমেছে তারা।

সূত্র: মহানগর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত