কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীনবরণ

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১২:২০ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ২০তম ব্যাচে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে কলেজের সতীশ বণিক হলে এ নবীনবরণ অনুষ্ঠান হয়।

কুমুদিনী উইমেন্সে মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী কল্যাণ ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আবদুল জলিল, কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায়, অধ্যাপক জাহাঙ্গীর কবীর, রওশনারা বেগম।

নবীন শিক্ষার্থী মনিকার ইসলাম, অর্পিতা দাস বলেন, এ রকম একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে অনুষ্ঠানে অংশ নিতে পেরে তারা আনন্দিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত