‘নগদ’ এর দৈনিক লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১১:২০ পিএম

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর দৈনিক লেনদেন ১০০  কোটি টাকা ছাড়িয়েছে। গত শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেইসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা  দেন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নগদ। মোস্তাফা জব্বার বলেন, ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নগদের লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। 

ডিজিটাল বাংলাদেশ নির্মাণের  প্রত্যয় নিয়ে গত ২৬ মার্চ আত্মপ্রকাশ করে ‘নগদ।’ এই ১০ মাসে নগদের উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিচ্ছে নগদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত