অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে সহায়তা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন করে আবেদন করেছে বাংলাদেশ। গতকাল বুধবার সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়েছে, নতুন এ অনুরোধ কেন্দ্র করে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ও নীতিগত অগ্রাধিকার নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে তা চূড়ান্ত হবে।
সংস্থাটি বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাতের দুর্বলতা ও রাজস্ব আহরণের ঘাটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।
আইএমএফ জানায়, নতুন একটি কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যা বর্তমান বাস্তবতা ও নতুন সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় নেবে। তবে যেকোনো নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চাহিদা, শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতি ও সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতার ওপর নির্ভর করবে।
